1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চৌকা সীমান্তে ২০ জনের পুশইন চেষ্টা প্রতিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো

চৌকা সীমান্তে ২০ জনের পুশইন চেষ্টা প্রতিহত

প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় জনতার দৃঢ় অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।

শনিবার ভোরে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। অনুপ্রবেশের চেষ্টাকারীদের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বিএসএফ একদল মানুষকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাধা দেয়। এ সময় সীমান্তবাসীরাও বিজিবির সঙ্গে যোগ দিয়ে অনুপ্রবেশ প্রতিরোধে অংশ নেন।

বর্তমানে ওই ২০ জন ব্যক্তি সীমান্তের জিরো লাইন সংলগ্ন ভারতের শুকদেবপুর এলাকায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চৌকা সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্তে পুশইনের চেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!