1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশ সীমান্তে ‘পুশ-ইন’ বন্ধে ভারতের প্রতি হিউম্যান রাইটস ওয়াচের তীব্র আহ্বান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাংলাদেশ সীমান্তে ‘পুশ-ইন’ বন্ধে ভারতের প্রতি হিউম্যান রাইটস ওয়াচের তীব্র আহ্বান

প্রতিনিধি

বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কথিত ‘পুশ-ইন’ কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই জাতিগতভাবে বাঙালি এবং অধিকাংশ ক্ষেত্রে মুসলিম ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফের এমন কর্মকাণ্ড এবং বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বিজিবির অবস্থানের কারণে অনেক পরিবার দুই দেশের সীমান্তের মধ্যবর্তী শূন্যরেখায় আটকা পড়ছে। সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক মানুষ মানবিক সংকটের মুখোমুখি হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেছেন, মৌলিক মানবাধিকার উপেক্ষা করে মানুষকে সীমান্তে ফেলে রাখা বা জোরপূর্বক অন্য দেশে পাঠানো অমানবিক ও বেআইনি। তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি এ ধরনের কার্যক্রম বন্ধ, আইনি সুরক্ষা নিশ্চিত এবং নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বহিষ্কারের মুখে থাকা ব্যক্তিদের আইনি সহায়তা, আপিলের সুযোগ এবং পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা উচিত। বিশেষ করে শিশুদের সীমান্তে ফেলে রাখা আন্তর্জাতিক শিশু অধিকার সনদের পরিপন্থী বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

মানবাধিকার সংস্থাটির মতে, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্ব যাচাই ও প্রত্যাবাসনের ব্যবস্থা থাকলেও তা এড়িয়ে যাওয়ার কারণেই এই মানবিক সংকট তৈরি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!