1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, প্রথম দিনেই রোপণ ৮ হাজার চারা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, প্রথম দিনেই রোপণ ৮ হাজার চারা

প্রতিনিধি

প্রধানমন্ত্রী Tarique Rahman ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে Sherpur জেলা সার্কিট হাউস প্রাঙ্গণ এবং শহরের খোয়ারপাড় মোড় থেকে শেরি ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়কের দুপাশে বৃক্ষরোপণের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য Dr. Sansila Jebrin Priyanka।

অনুষ্ঠানে জেলা প্রশাসক Farida Yasmin, পুলিশ সুপার AKM Zahirul Islam, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় শিমুল, পলাশ, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে জেলার পাঁচটি উপজেলায় একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রথম দিনেই শেরপুর জেলায় মোট ৮ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৬০০টি, শ্রীবরদীতে ৩ হাজারটি, নকলায় ৪০০টি, ঝিনাইগাতীতে ১ হাজারটি এবং নালিতাবাড়ীতে ১ হাজারটি চারা রোপণ করা হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, পুরো জুন মাসজুড়ে এ কার্যক্রম চলবে এবং জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত বৃক্ষরোপণ সম্প্রসারণ করা হবে।

সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই কর্মসূচি ভবিষ্যতে মাইলফলক হয়ে থাকবে। সবাইকে এতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!