1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: দগ্ধ বাংলাদেশি নারীর মৃত্যু, নিহত বেড়ে ২৩ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: দগ্ধ বাংলাদেশি নারীর মৃত্যু, নিহত বেড়ে ২৩

প্রতিনিধি

 

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার (১০ জুন) তিনি মারা যান বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ওই নারী দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) ট্রমা সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। অগ্নিকাণ্ডে তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে গিয়েছিল এবং অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

দিল্লি পুলিশের দক্ষিণ বিভাগের ডেপুটি কমিশনার অনন্ত মিত্তাল বাংলাদেশি নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩ জুন নয়াদিল্লির হাউজ রানি এলাকার একটি বেড অ্যান্ড ব্রেকফাস্ট (বিঅ্যান্ডবি) হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে হোটেলের ভেতরে আটকা পড়েন বহু মানুষ। ওই ঘটনায় ঘটনাস্থলেই ২১ জন নিহত হন এবং অন্তত ৪৯ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার একজনের মৃত্যু হয়। সর্বশেষ বুধবার বাংলাদেশি নারীর মৃত্যুর মধ্য দিয়ে ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পাশাপাশি অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!