1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশের সুষম ও সমান উন্নয়নে বিশ্বাস করে। তাই সরকারি দলের সংসদ সদস্যদের মতো বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সরকারের কার্যক্রম নিয়ে কোনো গঠনমূলক সমালোচনা থাকলে তা ইতিবাচকভাবে গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের নির্দিষ্ট কোনো ভৌগোলিক আসন না থাকলেও রাজনৈতিক ও সাংগঠনিক কাঠামোর আওতায় তারা উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারেন। তিনি আরও বলেন, কোনো এলাকার উন্নয়নে প্রয়োজন হলে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

পরে সংসদ সদস্য আনিছুর রহমানের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সরকার উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বৈষম্যে বিশ্বাস করে না। তিনি জানান, সম্প্রতি সংসদ পরিচালনা সংক্রান্ত এক বৈঠকে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে কিছু উন্নয়ন সহায়তা না পাওয়ার বিষয়টি উত্থাপিত হলে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

তারেক রহমান বলেন, “সরকারি দলের সংসদ সদস্যদের মতো বিরোধীদলীয় সদস্যদের এলাকাতেও সরকারের পূর্ণ সহযোগিতা থাকবে। দেশের প্রতিটি অঞ্চলের সমান উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং জবাবদিহিমূলক সরকার। তাই যেকোনো গঠনমূলক সমালোচনা গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!