1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারানো যাত্রীর মৃত্যু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারানো যাত্রীর মৃত্যু

প্রতিনিধি

গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা বিচ্ছিন্ন হওয়া যাত্রী রিপন মিয়া (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৬ জুন) উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত রিপন মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার দলদিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে। বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস বোনারপাড়া স্টেশনে যাত্রাবিরতি দেয়। ট্রেনটি পুনরায় গাইবান্ধার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় স্টেশনের সিগন্যালের কাছে রিপন মিয়া ট্রেনের নিচে পড়ে যান। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও রক্তক্ষরণ নিয়ন্ত্রণের পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথিমধ্যে বিকেল ৩টার কিছু আগে তিনি মারা যান।

রেলওয়ে পুলিশের ধারণা, রিপন মিয়া ট্রেনের দরজার হাতল ধরে দাঁড়িয়ে ছিলেন। অসাবধানতাবশত নিচে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। তবে তিনি কেন স্টেশনে এসেছিলেন বা দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ কী, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!