1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, অল্পের জন্য রক্ষা পেলেন ৩৮ যাত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, অল্পের জন্য রক্ষা পেলেন ৩৮ যাত্রী

প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি নদী থেকে তোলা হয়।

জানা গেছে, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসটিতে প্রায় ৩৮ জন যাত্রী ছিলেন। তবে ফেরিতে ওঠার আগে চালক ও হেলপার ছাড়া সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যাত্রী হীরক আহমেদের ভাষ্য অনুযায়ী, বাসটি সকাল ৭টায় কুষ্টিয়া থেকে ছেড়ে এসে দৌলতদিয়া ঘাটে পৌঁছায়। ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, বাসে কোনো যাত্রী না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া যাত্রীদের মালামালও উদ্ধার করা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে সেগুলো ফেরত দেওয়া হবে।

জেলা প্রশাসক আফরোজা পারভীন জানিয়েছেন, ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে তিনি যাত্রীদের ফেরিতে ওঠার সময় বাস থেকে নেমে যাওয়ার এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ একই দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মায় পড়ে গেলে ২৬ জনের প্রাণহানি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!