1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোহাম্মদপুরে ত্রাস আকাশ গ্রেপ্তার, ধরা পড়েছে দুই সহযোগীও - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মোহাম্মদপুরে ত্রাস আকাশ গ্রেপ্তার, ধরা পড়েছে দুই সহযোগীও

প্রতিনিধি

ঢাকার মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে পরিচিত আকাশকে তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন রবিন ও আরাফাত।

বুধবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা। তিনি জানান, মোহাম্মদপুর থানার এসআই আক্কেল আলী ও এসআই নাজমুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, আকাশের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সম্প্রতি চন্দ্রিমা হাউজিং এলাকায় একটি বিকাশ এজেন্টের দোকানে হামলার ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ওই ঘটনায় দোকানের কর্মচারী হৃদয়কে কুপিয়ে আহত করা হয় এবং নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে প্রায় এক লাখ টাকা মূল্যের একটি স্যামসাং মোবাইল ফোনসহ তিনটি মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা।

এছাড়া কয়েকদিন পর নবীনগর হাউজিং এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের গাড়ির গতিরোধ করে ৯৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনাতেও এই চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তুরাগ ও বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ওয়াকওয়ে এলাকায়ও তারা নিয়মিত ছিনতাই করত বলে জানিয়েছে পুলিশ।

থানায় এনে যাচাই-বাছাইয়ের পর পুলিশ জানতে পারে, আকাশের বিরুদ্ধে চারটি ছিনতাই, দুটি মারামারি এবং একটি মাদক মামলা রয়েছে। অন্যদিকে সহযোগী রবিনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদ করে চক্রটির অন্যান্য সদস্য এবং আরও কোনো অপরাধে জড়িত থাকার তথ্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!