1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খাল খননের আড়ালে ‘লুটপাটের মহোৎসব’ চলছে: বরিশালে এবি পার্টির ফুয়াদের বিস্ফোরক অভিযোগ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

খাল খননের আড়ালে ‘লুটপাটের মহোৎসব’ চলছে: বরিশালে এবি পার্টির ফুয়াদের বিস্ফোরক অভিযোগ

প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে ঈদ-পরবর্তী এক রাজনৈতিক সমাবেশে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি অভিযোগ করেন, খাল খনন কর্মসূচির নামে দেশের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক ব্যয় দেখিয়ে সরকারি অর্থ অপচয় ও দুর্নীতি করা হচ্ছে।

সোমবার (১ জুন) রাতে মাধবপাশা বাজারে আয়োজিত ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যেসব খাল আগে থেকেই খনন করা হয়েছে, সেসব এলাকার পাশেই আবার নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। অন্যদিকে যেসব খাল বাস্তবে খননের প্রয়োজন, সেগুলোকে উপেক্ষা করা হচ্ছে। এতে প্রকৃত উন্নয়নের পরিবর্তে কিছু গোষ্ঠীর আর্থিক সুবিধা নিশ্চিত করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, প্রকৌশলীদের মতে এক কিলোমিটার খাল খননে সর্বোচ্চ ২০ লাখ টাকা ব্যয় হওয়ার কথা থাকলেও অনেক প্রকল্পে ৭০ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হচ্ছে। এই অতিরিক্ত ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি স্বচ্ছ তদন্তের দাবি জানান।

সরকারি প্রচারমূলক কার্যক্রম নিয়েও সমালোচনা করে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড বিতরণের প্রচারের জন্য শত শত কোটি টাকার বিলবোর্ড প্রকল্প নেওয়া হয়েছে। জনগণের কল্যাণে সামান্য অর্থ ব্যয় করে তার প্রচারণায় বিপুল অঙ্কের টাকা খরচ করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

দেশে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করে এবি পার্টির এই নেতা বলেন, রাজনৈতিক প্রভাব ও প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সহযোগিতা ছাড়া মাদক ব্যবসা এত বিস্তৃত হতে পারে না। তিনি মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!