1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজার ৭০ শতাংশ নিয়ন্ত্রণে আইডিএফকে নির্দেশ, ভবিষ্যতে পুরো গাজা দখলের ইঙ্গিত নেতানিয়াহুর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গাজার ৭০ শতাংশ নিয়ন্ত্রণে আইডিএফকে নির্দেশ, ভবিষ্যতে পুরো গাজা দখলের ইঙ্গিত নেতানিয়াহুর

প্রতিনিধি

ফিলিস্তিনের গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে পুরো গাজা উপত্যকাই ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে।

জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, হামাসকে ‘কোনঠাসা’ করতেই এই কৌশল গ্রহণ করা হয়েছে। তার দাবি অনুযায়ী, আগে গাজার ৫০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে ছিল, যা এখন ৬০ শতাংশে পৌঁছেছে এবং শিগগিরই ৭০ শতাংশে উন্নীত হবে।

তিনি আরও বলেন, ধাপে ধাপে অভিযান চালিয়ে গাজার প্রতিটি দিক থেকে হামাসের ওপর চাপ অব্যাহত রাখা হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দীর্ঘ দুই বছরের অভিযানে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে, যার ফলে গাজা উপত্যকার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৫ সালের অক্টোবর মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যেখানে গাজার ভৌগোলিক নিয়ন্ত্রণ বাড়ানো হবে না বলে শর্ত ছিল। তবে সেই চুক্তির বিভিন্ন শর্ত লঙ্ঘনের অভিযোগও রয়েছে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, হামাস আর কোনোভাবেই ভবিষ্যতে গাজার ক্ষমতায় ফিরতে পারবে না—সামরিক বা বেসামরিক কোনোভাবেই নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!