1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পরিবেশবান্ধব ও পরিচ্ছন্নভাবে কোরবানি দেওয়ার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পরিবেশবান্ধব ও পরিচ্ছন্নভাবে কোরবানি দেওয়ার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সঙ্গে তিনি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৭ মে) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের আদর্শ মানুষের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করে।

তিনি আরও বলেন, কোরবানির মূল শিক্ষা কেবল পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং আত্মশুদ্ধি, আত্মত্যাগ এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী দেশীয় খামারিদের উৎপাদিত গবাদিপশু কোরবানিতে ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, এতে দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে এবং স্থানীয় খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

তিনি সবাইকে নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করা, বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। একইসঙ্গে মহান আল্লাহর কাছে দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!