1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ, বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ, বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ

প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলা থেকে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাটে। মঙ্গলবার সকাল থেকে যাত্রী ও যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ঘাট এলাকায় সরেজমিনে দেখা গেছে, পাটুরিয়া থেকে আসা প্রায় প্রতিটি ফেরিতেই ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। পাশাপাশি যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের সংখ্যাও ছিল বেশি। প্রশাসনের তৎপরতায় বড় ধরনের যানজট বা বিশৃঙ্খলা না হলেও বৃষ্টির কারণে অনেক যাত্রী দুর্ভোগে পড়েছেন।

বিশেষ করে পর্যাপ্ত যাত্রী ছাউনির অভাবে ভারী বৃষ্টিতে দীর্ঘ সময় খোলা আকাশের নিচে অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তি ছিল তুলনামূলক বেশি।

দুপুরের দিকে বৈরী আবহাওয়া ও কালবৈশাখী ঝড়ের কারণে সাময়িক সময়ের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এতে কোরবানির পশুবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন ঘাট এলাকায় আটকা পড়ে।

বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ১৬টি ফেরি চলাচল করছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত মাইকিং ও বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!