1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চন্দ্রা ত্রিমোড়ে বৃষ্টিতে ভিজেই ঈদযাত্রা, উপচে পড়া ভিড়ে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চন্দ্রা ত্রিমোড়ে বৃষ্টিতে ভিজেই ঈদযাত্রা, উপচে পড়া ভিড়ে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের

প্রতিনিধি

ঈদযাত্রায় বৃষ্টি উপেক্ষা করেই ঘরমুখো মানুষ ছুটছেন নিজ নিজ গন্তব্যে। উত্তরাঞ্চলের প্রবেশপথ গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রীদের ভিড় প্রতিনিয়ত বাড়ছে। সোমবার (২৫ মে) দুপুর ১টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের এ গুরুত্বপূর্ণ পয়েন্টে হঠাৎ বৃষ্টির কারণে দুর্ভোগ আরও বেড়ে যায়।

এক ঘণ্টার টানা বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার ফলে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়। বাস স্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে শত শত যাত্রীকে বৃষ্টিতে ভিজে গাড়ির অপেক্ষা করতে দেখা গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন পরিবারসহ ঘরমুখো যাত্রীরা।

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরে ছোট–বড় প্রায় ৩ হাজার শিল্প কারখানা রয়েছে। ঈদের সময় একসঙ্গে ছুটি দিলে লাখ লাখ শ্রমিকের একযোগে যাত্রার কারণে ভয়াবহ ভিড় তৈরি হয়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন ধাপে কারখানাগুলো ছুটি দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সোমবার প্রথম ধাপে প্রায় ৪০ শতাংশ পোশাক কারখানা ছুটি দেওয়া হয়, যার ফলে হাজারো শ্রমিক বাড়ির পথে রওনা দেন।

এদিকে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস, টঙ্গী ও কোনাবাড়ী এলাকাতেও সকাল থেকেই যাত্রীচাপ বৃদ্ধি পায়। বৃষ্টির কারণে অনেকেই চরম ভোগান্তিতে পড়লেও ঈদে পরিবারের সঙ্গে সময় কাটানোর আনন্দ তাদের মাঝে ছিল স্পষ্ট।

এক পোশাক শ্রমিক রনি হোসেন বলেন, “বাসা থেকে বের হইছি, তখনই বৃষ্টি শুরু। তবুও বাড়ি ফিরতেই হবে, পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দের কাছে এই কষ্ট কিছুই না।”

আরেক যাত্রী আনোয়ার মিয়া বলেন, “সকাল থেকে সব ঠিক ছিল, হঠাৎ বৃষ্টি নামায় খুব সমস্যা হয়েছে। এখন গাড়িতেও উঠতে পারছি না, কোথাও দাঁড়ানোর জায়গাও নেই।”

নাওজোড় হাইওয়ে থানার ওসি সাউগাতুল আলম জানান, ঈদযাত্রায় সড়কে চাপ অনেক বেশি থাকলেও বৃষ্টির কারণে পরিস্থিতি কিছুটা কঠিন হয়েছে। তবে এখনো বড় কোনো যানজট সৃষ্টি হয়নি। পুলিশ সদস্যরা মাঠে থেকে কাজ করছেন এবং বিকেল ও আগামী দিনে চাপ আরও বাড়তে পারে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!