1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জার্মানিতে রেকর্ড সংখ্যক অভিবাসী পেলেন নাগরিকত্ব, এক বছরে ৩ লাখের বেশি পাসপোর্ট প্রদান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

জার্মানিতে রেকর্ড সংখ্যক অভিবাসী পেলেন নাগরিকত্ব, এক বছরে ৩ লাখের বেশি পাসপোর্ট প্রদান

প্রতিনিধি

২০২৫ সালে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক অভিবাসীকে নাগরিকত্ব দিয়েছে জার্মানি। দেশটির সাপ্তাহিক পত্রিকা ‘ভেল্ট আম জনটাগ’-এর তথ্য অনুযায়ী, গত বছর অন্তত ৩ লাখ ৯ হাজার ৮৫২ জন অভিবাসী জার্মান পাসপোর্ট পেয়েছেন।

এর আগের বছর ২০২৪ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ৯১ হাজার ৯৫৫ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে নাগরিকত্ব প্রাপ্তির সংখ্যা আরও বেড়েছে।

বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের মাঝামাঝি জার্মানির নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনার পর আবেদন ও অনুমোদনের হার দ্রুত বৃদ্ধি পায়। নতুন আইনে দ্বৈত নাগরিকত্বের সুযোগ দেওয়া হয়েছে এবং নাগরিকত্ব পাওয়ার জন্য প্রয়োজনীয় বসবাসের সময়সীমা ৮ বছর থেকে কমিয়ে ৫ বছর করা হয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন সিরীয় নাগরিকরা, এরপর রয়েছেন তুরস্কের নাগরিকরা। এছাড়া আগামী কয়েক বছরে ইউক্রেনীয় শরণার্থীদের নাগরিকত্বের আবেদনও উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!