1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজস্ব আদায়ে মাঠে নামতে চসিক কর্মকর্তাদের কড়া নির্দেশ মেয়র শাহাদাতের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাজস্ব আদায়ে মাঠে নামতে চসিক কর্মকর্তাদের কড়া নির্দেশ মেয়র শাহাদাতের

প্রতিনিধি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কর্মকর্তা-কর্মচারীদের আরও সক্রিয় ও মাঠমুখী হওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। একইসঙ্গে কর আদায়ে জবাবদিহিতা বাড়ানো এবং বকেয়া রাজস্ব দ্রুত আদায়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বুধবার নগরীর টাইগারপাসে চসিক কার্যালয়ের সভাকক্ষে রাজস্ব বিভাগের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন মেয়র।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন–এর মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী হলেও হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন খাতে রাজস্ব আদায়ের হার এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। এই অবস্থার পরিবর্তনে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও কর্মদক্ষতা বাড়াতে হবে।

তিনি বলেন, সরকারি বিভিন্ন সংস্থার কাছেও চসিকের বিপুল পরিমাণ বকেয়া রয়েছে। এসব অর্থ আদায় ছাড়া সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা শক্তিশালী করা সম্ভব নয়। এজন্য অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে দ্রুত ডিও লেটার পাঠানোর নির্দেশ দেন তিনি।

মেয়র আরও বলেন, নগরীর বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান, ফাইভ স্টার হোটেল, শপিং মার্কেট, গার্মেন্টস কারখানা এবং কন্টেইনার ডিপোগুলোর হোল্ডিং ট্যাক্স দ্রুত পুনর্মূল্যায়ন করতে হবে। এতে রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় উপস্থাপিত তথ্যে দেখা যায়, সম্ভাব্য বিপুল পরিমাণ রাজস্ব এখনো আদায়ের বাইরে রয়েছে। ব্যবসায়ীদের মধ্যে কর বিষয়ে সচেতনতার অভাব, কর ফাঁকির প্রবণতা এবং রাজস্ব বিভাগের জনবল ও লজিস্টিক সংকটকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।

রাজস্ব বিভাগের কর্মকর্তারা জানান, ক্যান্টনমেন্ট ও ইপিজেড এলাকায় আইনি জটিলতার কারণে কর আদায়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে রাজস্ব বৃদ্ধি করতে বেশ কয়েকটি কৌশলগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে— সরকারি বকেয়া আদায়ে ডিও লেটার পাঠানো, বড় করখেলাপিদের তালিকা তৈরি, করযোগ্য স্থাপনার পুনর্মূল্যায়ন, জনবল সংকট নিরসন, কর সচেতনতা বাড়াতে গণমাধ্যম ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ও প্রণোদনা প্রদান।

সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমান সানি এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!