1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ময়মনসিংহে চেন্নাই অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ময়মনসিংহে চেন্নাই অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

প্রতিনিধি

ময়মনসিংহে ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালের একটি ইনফরমেশন সেন্টার চালু করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে নগরের চরপাড়া মোড় এলাকার মিনসা টাওয়ারে সেন্টারটির উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ শাখার সিনিয়র সহ-সভাপতি শামসুদ্দোহা মাসুম, অ্যাপোলো হাসপাতালের ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর সনজিত নায়েক এবং মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান মাহনাফ মেডির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুর আগে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ এ জানানো হয়, ময়মনসিংহ ও আশপাশের জেলার অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। তবে ভিসা প্রসেসিং, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, মেডিকেল রিপোর্ট ও হাসপাতালে ভর্তি প্রক্রিয়ায় নানা জটিলতার মুখোমুখি হতে হয়। এসব সমস্যার সমাধান ও সহায়তা দিতেই ইনফরমেশন সেন্টারটি চালু করা হয়েছে।

আয়োজকদের মতে, এই সেন্টারের মাধ্যমে রোগীরা চিকিৎসাসংক্রান্ত তথ্য, সেকেন্ড ওপিনিয়ন, অ্যাপয়েন্টমেন্ট সমন্বয়, মেডিকেল ভিসা গাইডলাইন, ট্রাভেল কো-অর্ডিনেশনসহ নানা সেবা পাবেন। এতে বিদেশে চিকিৎসা গ্রহণ আরও সহজ ও স্বচ্ছ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অ্যাপোলো হাসপাতালের প্রতিনিধি সনজিত নায়েক জানান, তাদের হাসপাতাল নিয়মিতভাবে আধুনিক চিকিৎসা প্রযুক্তি যুক্ত করছে এবং আন্তর্জাতিক রোগীদের জন্য সেবা আরও সহজ করতে কাজ করছে।

অনুষ্ঠানে স্থানীয় চিকিৎসক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!