1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফায়ার ফাইটাররা মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফায়ার ফাইটাররা মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধি

ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক বলে মন্তব্য করেছেন Salahuddin Ahmed। তিনি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড ও বিভিন্ন সংকট মোকাবিলায় ফায়ার সার্ভিসের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক প্রদান ও পাসিং আউট প্যারেড–২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়ানো জরুরি। এ লক্ষ্যে আধুনিক সরঞ্জাম সংযোজন, উন্নত প্রশিক্ষণ ও জনবল বৃদ্ধি করার পাশাপাশি সেবার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, দেশে বর্তমানে ৫৩৮টি ফায়ার স্টেশন থাকলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। এজন্য আরও ২০টি নতুন ফায়ার স্টেশন নির্মাণের কাজ চলছে। পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের প্রক্রিয়াও চলমান রয়েছে।

এছাড়া ডুবুরি ইউনিটের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার পাশাপাশি মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি আধুনিক ফায়ার সার্ভিস প্রশিক্ষণ একাডেমি নির্মাণের কাজও এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে Muhammad Jahed Kamal সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ফায়ার সার্ভিস সদস্যদের পদক প্রদান করা হয়। পরে নতুন সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী কুচকাওয়াজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!