1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভূমিসেবায় ডিজিটাল বিপ্লব: তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু ১৯ মে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভূমিসেবায় ডিজিটাল বিপ্লব: তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু ১৯ মে

প্রতিনিধি

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত দেশব্যাপী তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ আয়োজন করছে ভূমি মন্ত্রণালয়। রাজধানী থেকে উপজেলা পর্যায় পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৮ মে) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও।

এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও ডিজিটাল রূপ দিতে সরকার ধারাবাহিকভাবে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে চালু করা হয়েছে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, ডাকযোগে ভূমিসেবা এবং অনলাইনে ডিসিআর ফি পরিশোধ ব্যবস্থা। ফলে নাগরিকরা এখন ঘরে বসেই নির্ধারিত ফি দিয়ে বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারছেন।

জাতীয় পর্যায়ে ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে অনুষ্ঠিত হবে মূল আয়োজন। এছাড়া বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে মেলা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ে ভূমি মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন দপ্তরের পাঁচটি স্টল এবং ঢাকা জেলা প্রশাসন ও মহানগরের সার্কেল অফিসের ১৫টি স্টল থাকবে। পাশাপাশি প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় স্থাপন করা হবে ২০টি করে সেবামূলক স্টল।

মেলায় নাগরিকরা অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি আবেদন, খতিয়ানের সত্যায়িত কপি সংগ্রহ, মৌজা ম্যাপ পাওয়া, ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণের চেক গ্রহণ, অভিযোগ দাখিল ও গণশুনানিসহ নানা ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।

এছাড়া দর্শনার্থীদের জন্য থাকবে ভূমিসেবা বিষয়ক অডিও-ভিডিও প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, সচেতনতামূলক সেমিনার, ‘ভূমি আড্ডা’, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রম। সাধারণ মানুষের মাঝে ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক বুকলেট, লিফলেট ও স্টিকারও বিতরণ করা হবে।

মন্ত্রণালয় মনে করছে, এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাবেন এবং ডিজিটাল সেবা গ্রহণে উৎসাহিত হবেন। একই সঙ্গে ভূমি খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!