1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদ বাজারে নতুন ট্রেন্ড: নরসিংদীতে কেজি দরে গরু বিক্রি, খামারমুখী হচ্ছেন ক্রেতারা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঈদ বাজারে নতুন ট্রেন্ড: নরসিংদীতে কেজি দরে গরু বিক্রি, খামারমুখী হচ্ছেন ক্রেতারা

প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে নরসিংদী জেলার খামারগুলোতে এখন ব্যস্ততার শেষ নেই। জেলার বিভিন্ন ছোট-বড় খামারে দেশীয় পদ্ধতিতে গরু, মহিষ ও ছাগল মোটাতাজাকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রাকৃতিক খাদ্য যেমন কাঁচা ঘাস, খড়, ভুষি ও দানাদার খাদ্যের মাধ্যমে পশু লালন-পালন করে বাজারজাতের প্রস্তুতি নিচ্ছেন খামারিরা।

তবে এবার কোরবানির বাজারে নতুন এক পদ্ধতি নজর কেড়েছে— গরু বিক্রি হচ্ছে ওজন অনুযায়ী, অর্থাৎ লাইভ ওয়েট বা কেজি দরে। খামারিদের দাবি, এ ব্যবস্থায় ক্রেতারা গরুর প্রকৃত ওজন অনুযায়ী মূল্য পরিশোধ করতে পারছেন, ফলে প্রতারণার আশঙ্কা কমছে এবং স্বচ্ছতা বাড়ছে।

সরেজমিনে দেখা গেছে, জেলার বিভিন্ন খামারে সকাল থেকে রাত পর্যন্ত পশুর পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে। গরুকে নিয়মিত গোসল করানো, স্বাস্থ্য পরীক্ষা, খাবার সরবরাহ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিরলস কাজ করছেন খামার মালিক ও কর্মচারীরা।

নরসিংদীর কয়েকটি খামারে দেশীয় কোরবানির গরু প্রতি কেজি ৫৫০ থেকে ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। খামার সংশ্লিষ্টদের মতে, অনেক ক্রেতা হাটের ভিড় ও ভোগান্তি এড়িয়ে সরাসরি খামার থেকে গরু কিনতে আগ্রহ দেখাচ্ছেন। এছাড়া ঈদের আগে বাড়িতে বিনামূল্যে ডেলিভারির সুবিধাও দেওয়া হচ্ছে।

হাম্বা ফার্মের ম্যানেজার ফারুক ইসলাম জানান, এ বছর তাদের খামারে ২২০টি গরু প্রস্তুত করা হয়েছে এবং ইতোমধ্যে প্রায় ৬০ শতাংশ বিক্রি হয়ে গেছে। অন্যদিকে গ্রীন এগ্রো ফার্মের চেয়ারম্যান আহসান শিকদার বলেন, তাদের খামারে ২০০ থেকে ১২০০ কেজি পর্যন্ত বিভিন্ন জাতের গরু রয়েছে।

এদিকে প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, খামারিদের নিরাপদ ও দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজাকরণে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিকর স্টেরয়েড বা রাসায়নিক ব্যবহার রোধে নিয়মিত তদারকিও চালানো হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর নরসিংদীতে কোরবানির জন্য মোট ৮৫ হাজার ৯০৫টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। জেলার চাহিদা মিটিয়ে অতিরিক্ত প্রায় ৭ হাজার ২৬০টি পশু অন্যান্য জেলায় সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!