1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফাঁস ইরানের গোপন প্রস্তাব: রাশিয়ায় যাবে ইউরেনিয়াম, চায় অর্থনৈতিক ছাড় - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফাঁস ইরানের গোপন প্রস্তাব: রাশিয়ায় যাবে ইউরেনিয়াম, চায় অর্থনৈতিক ছাড়

প্রতিনিধি

যুদ্ধ পরিস্থিতি প্রশমিত করতে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের সংশোধিত প্রস্তাবের কিছু গুরুত্বপূর্ণ অংশ ফাঁস হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম। ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু নমনীয় অবস্থান নিয়েছে, তবে বেশ কয়েকটি শর্তও যুক্ত করেছে।

প্রস্তাব অনুযায়ী, ইরান শর্তসাপেক্ষে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাতে রাজি হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট Donald Trump বলেছিলেন, ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া হতে পারে। তবে তেহরানের অবস্থান স্পষ্ট— যুক্তরাষ্ট্র নয়, ইউরেনিয়াম যাবে রাশিয়ার কাছে এবং তা নির্দিষ্ট শর্তসাপেক্ষে।

ফাঁস হওয়া প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, ইরান দীর্ঘ সময়ের জন্য তাদের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখতে প্রস্তুত। তবে কার্যক্রম সম্পূর্ণ ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে তারা রাজি নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে পুরোপুরি পারমাণবিক কার্যক্রম থেকে সরে আসতে হবে।

নতুন প্রস্তাবে ইরান আর্থিক ক্ষতিপূরণ দাবি থেকে সরে এসেছে বলেও জানা গেছে। সরাসরি অর্থ দাবি না করে দেশটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক সুবিধার ক্ষেত্রে ছাড় চেয়েছে।

ইরানি আলোচকদের ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, মোট ১৪ দফার একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। এর মূল উদ্দেশ্য যুদ্ধ বন্ধ করা এবং দুই দেশের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করা।

এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক তেহরান সফরও কূটনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে। তার সফরের মেয়াদ তৃতীয়বারের মতো বাড়ানো হয়েছে, যার মধ্যেই এই নতুন প্রস্তাব সামনে এলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!