টেস্ট ক্রিকেটে নিজের গতি ও ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনায় উঠে এসেছেন নাহিদ রানা। বিশেষ করে তার গতির সামনে বারবার বিপাকে পড়ছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম।
এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে নাহিদ রানার মুখোমুখি হয়ে তিনবারই আউট হয়েছেন বাবর আজম। সবশেষ সিলেট টেস্টেও নাহিদের শিকার হন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাবর আজম তরুণ টাইগার পেসারের প্রশংসা করে বলেন, নাহিদ বর্তমানে লাল বলের ক্রিকেটের দ্রুততম বোলারদের একজন এবং তিনি অসাধারণ পারফর্ম করছেন।
বাবর আরও বলেন, নাহিদ অত্যন্ত মেধাবী একজন ক্রিকেটার। তার গতি রয়েছে এবং সে প্রতিনিয়ত নিজেকে উন্নত করছে। ভবিষ্যতে আরও ভালো করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ম্যাচে নিজেদের ব্যাটিং নিয়েও হতাশা প্রকাশ করে বলেন, দল হিসেবে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।
অন্যদিকে বাবরকে আউট করার অনুভূতি নিয়ে নাহিদ রানা বলেন, প্রতিটি ব্যাটারকে আউট করাই তার জন্য আনন্দের, কারণ প্রতিটি উইকেট দল ও নিজের জন্য সমান গুরুত্বপূর্ণ।