1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আফগানিস্তানে দেখা মেলেনি জিলহজের চাঁদ, ঈদুল আজহা ২৭ মে - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

আফগানিস্তানে দেখা মেলেনি জিলহজের চাঁদ, ঈদুল আজহা ২৭ মে

প্রতিনিধি

আফগানিস্তান–এ ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামী সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

আফগান সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শনিবার (১৬ মে) সন্ধ্যায় দেশজুড়ে চাঁদ দেখার চেষ্টা করা হলেও কোথাও নতুন চাঁদের দেখা মেলেনি। পরে দেশটির সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে।

এ অবস্থায় আফগানিস্তানে আগামী সোমবার জিলহজ মাসের প্রথম দিন হবে। সেই হিসাবে ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে বুধবার এবং হজের গুরুত্বপূর্ণ দিন আরাফাত পালিত হবে ২৬ মে।

আফগানিস্তান ঐতিহ্যগতভাবে আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের পরিবর্তে স্থানীয়ভাবে খালি চোখে চাঁদ দেখার পদ্ধতি অনুসরণ করে থাকে। এ কারণে দেশটিতে অনেক সময় অন্যান্য মুসলিম দেশের সঙ্গে ঈদের তারিখে পার্থক্য দেখা যায়।

এদিকে সৌদি আরব–এ আজ রোববার সন্ধ্যায় জিলহজের চাঁদ অনুসন্ধান করা হবে। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও ওমানেও চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সৌদির সুপ্রিম কোর্ট এরই মধ্যে নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। যদি আজ চাঁদের দেখা মেলে, তবে সৌদি আরবেও আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!