মিসর বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ফি কাঠামো ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি এবং দীর্ঘমেয়াদি ভিসার ফি পুনর্নির্ধারণ করা হয়েছে।
রোববার ঢাকার মিসর দূতাবাস, ঢাকা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
নতুন ফি কাঠামো অনুযায়ী—
- সিঙ্গেল এন্ট্রি ভিসা: ৯ হাজার ২০০ টাকা
- মাল্টিপল এন্ট্রি ভিসা: ১২ হাজার ১৫০ টাকা
- ৫ বছর মেয়াদি ভিসা: ৯৫ হাজার ২০০ টাকা
দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এই নতুন ফি কাঠামো তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
ভিসা ফি পুনর্নির্ধারণের ফলে মিসর ভ্রমণ, শিক্ষা, ব্যবসা এবং পর্যটনের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি নাগরিকদের খরচে পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, মিসর মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ, যেখানে প্রতি বছর বহু বাংলাদেশি বিভিন্ন কাজে বা ভ্রমণের উদ্দেশ্যে যাতায়াত করেন।