1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘বিভেদের নয়, উন্নয়ন ও ঐক্যের রাজনীতি করছেন তারেক রহমান’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘বিভেদের নয়, উন্নয়ন ও ঐক্যের রাজনীতি করছেন তারেক রহমান’

প্রতিনিধি

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন এবং দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতি করেননি।

বৃহস্পতিবার (১৪ মে) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম মণি বলেন, অতীতে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দেশের সম্পদ লুটপাট ও বিদেশে পাচার করা হয়েছে। এতে দেশের মানুষ বঞ্চিত হয়েছে। তিনি দাবি করেন, বিএনপি সরকার কৃষক, নারী ও সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে।

তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের স্বল্পমূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে নারীদের শিক্ষাকে উৎসাহিত করতে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তির ব্যবস্থাও করা হয়েছে।

চিফ হুইপ আরও বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে এবং ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত ও পাদ্রিদেরও সম্মানজনক মূল্যায়নের আওতায় আনা হয়েছে।

বিদ্যুৎ খাত নিয়েও বক্তব্য দেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, বিদ্যুৎ খাতে সরকার ভর্তুকি দিয়ে জনগণের ভোগান্তি কমানোর চেষ্টা করেছে। একইসঙ্গে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টার অভিযোগও তোলেন তিনি।

বরগুনার উন্নয়ন প্রসঙ্গে নূরুল ইসলাম মণি বলেন, উপকূলীয় অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বরগুনাকে একটি মডেল জেলায় রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মৎস্য গবেষণা কেন্দ্র, আবহাওয়া অফিস ও চার লেন সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা জানান তিনি।

এছাড়া উপকূলীয় অঞ্চল নিয়ে আলাদা মন্ত্রণালয় গঠনের দাবিও তুলে ধরেন তিনি। তার মতে, কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত উপকূলীয় এলাকায় পর্যটন, জ্বালানি, মৎস্য ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় বিপুল সম্ভাবনা রয়েছে।

সবশেষে তিনি মাদক, কিশোর গ্যাং ও চোরাকারবার দমনে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!