1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কক্সবাজার ও পটুয়াখালী সৈকতে পর্যটকদের জন্য হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কক্সবাজার ও পটুয়াখালী সৈকতে পর্যটকদের জন্য হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা

প্রতিনিধি

কক্সবাজার ও পটুয়াখালী সমুদ্র সৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আফরোজা খানম

বৃহস্পতিবার (১৪ মে) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় তিনি এ পরিকল্পনার কথা জানান। সভায় কক্সবাজারের সি-সেইফ লাইফগার্ড সার্ভিস পরিচালনাকারী সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এবং যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (আরএনএলআই) অংশ নেয়।

মন্ত্রী বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নীতিমালার সংশোধন জরুরি। একইসঙ্গে কক্সবাজার ও পটুয়াখালী সৈকতে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য হেলথ সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে দ্রুত প্রস্তাব পাঠাতে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের জনবল বৃদ্ধি করা হবে। পাশাপাশি লাইফগার্ড সার্ভিস সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হবে। তিনি জানান, আপাতত সিএসআর ফান্ডের মাধ্যমে লাইফগার্ড কার্যক্রম চালানো হবে এবং ভবিষ্যতে স্থায়ী অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থার সহায়তায় সিআইপিআরবি কক্সবাজার সমুদ্র সৈকতে লাইফগার্ড সেবা পরিচালনা করে আসছে, যা পর্যটকদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!