1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদ সামনে রেখে বাজারে জাল টাকা ছড়ানোর প্রস্তুতি, ডিবির অভিযানে ৩ জন গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঈদ সামনে রেখে বাজারে জাল টাকা ছড়ানোর প্রস্তুতি, ডিবির অভিযানে ৩ জন গ্রেপ্তার

প্রতিনিধি

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকা ও গাজীপুরে জাল টাকা তৈরি ও বাজারে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতিকালে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন— শরীয়তপুরের মো. মজিবুর রহমান (৩৮), পটুয়াখালীর মো. দুলাল মৃধা (৪০) এবং নেত্রকোনার মো. মামুন (২৫)।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে অভিযান চালিয়ে প্রথমে মজিবুর রহমানকে আটক করা হয়। তার কাছ থেকে ৪ লাখ টাকার জাল নোট এবং জাল টাকা বিক্রির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে বাকি দুইজনকে গ্রেপ্তার করা হয়। সেখানে আরও ৩৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয় বলে জানায় ডিবি।

অভিযানে জাল টাকা তৈরির একটি বড় কারখানার অস্তিত্বও পাওয়া যায়। সেখান থেকে ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, সোনালী রঙের ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, আংশিক প্রিন্ট করা নোট, তরল আঠা, কাটার এবং জলছাপ বসানোর ডাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ডিবি জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ও বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল তাদের।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় উত্তরাপূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!