1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরানে বড় হামলার প্রস্তুতির অভিযোগ, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ঘিরে নতুন উত্তেজনা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইরানে বড় হামলার প্রস্তুতির অভিযোগ, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ঘিরে নতুন উত্তেজনা

প্রতিনিধি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন ইরানের আইনপ্রণেতা কামরান ঘাজানফারি। তিনি অভিযোগ করেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় কিছু দ্বীপকে লক্ষ্য করে মার্কিন ও ইসরায়েলি বাহিনী বিপুলসংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।

বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে কামরান ঘাজানফারি বলেন, বিভিন্ন গোয়েন্দা তথ্য ও পরিস্থিতিগত ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তার দাবি, দক্ষিণাঞ্চলের কৌশলগত কিছু দ্বীপ দখলের পরিকল্পনাও থাকতে পারে।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার পটভূমিতে এই মন্তব্য নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায় বলে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়। এরপর প্রায় ৪০ দিন ধরে পাল্টাপাল্টি সংঘাত চলে। ওই সময়ে ইরান ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতেও হামলা চালায় বলে জানা যায়।

পরিস্থিতি আরও অবনতির মুখে পড়লে পাকিস্তান–এর মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২২ এপ্রিল। তবে পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর ঘোষণা দেন।

যুদ্ধবিরতির পর উভয় পক্ষ আলোচনায় বসলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধানে পৌঁছানো যায়নি। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা এখনো কাটেনি। বিশ্লেষকদের মতে, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক অচলাবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!