1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশের হাতে তুলে দিন” — এমপি এনাম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

“বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশের হাতে তুলে দিন” — এমপি এনাম

প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছেন— দেশে কোনো চাঁদাবাজি ও সন্ত্রাস চলবে না। অন্যায়কারীদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না।”

মঙ্গলবার দুপুরে পটিয়া উপজেলার হাইদগাঁও রাজঘাটা সেতু এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নির্মিতব্য হাইড্রোলিক এলিভেটর ড্যামের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক এনাম বলেন, এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও কোনো অনিয়ম বরদাশত করা হবে না। তিনি দাবি করেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, শ্রীমাই খালের ওপর নির্মিতব্য হাইড্রোলিক এলিভেটর ড্যাম চালু হলে হাইদগাঁওসহ আশপাশের এলাকার চিত্র বদলে যাবে। এতে কৃষি উৎপাদন বাড়বে, নতুন পর্যটন সম্ভাবনা তৈরি হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ভোগান্তিও কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় এমপি এনাম সতর্ক করে বলেন, “দলীয় পরিচয়ে কেউ সালিশ-বিচার করতে পারবে না। এমপির নাম ব্যবহার করে কেউ অনিয়মের চেষ্টা করলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিন।” একই সঙ্গে এলাকার সমস্যার বিষয়ে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজমল হোসেন জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার ওসি জিয়াউল হক, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী প্রশান্ত তালুকদার ও মাহবুব হোসেনসহ স্থানীয় নেতারা।

উল্লেখ্য, প্রায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে শ্রীমাই খালের ওপর হাইড্রোলিক এলিভেটর ড্যাম, ব্লক স্থাপন ও বাঁধ নির্মাণসহ পাঁচটি প্যাকেজের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের কাজ ২০২৭ সাল পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!