1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সায়েদাবাদ বাস টার্মিনালে বড় পরিবর্তন, উচ্ছেদ হবে অবৈধ কাউন্টার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সায়েদাবাদ বাস টার্মিনালে বড় পরিবর্তন, উচ্ছেদ হবে অবৈধ কাউন্টার

প্রতিনিধি

রাজধানীর যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এখন থেকে টার্মিনালের বাইরে গড়ে ওঠা অনুমোদনহীন বাস কাউন্টার উচ্ছেদ করে সব বাসকে সায়েদাবাদ টার্মিনাল ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

মঙ্গলবার (১২ মে) নগর ভবনে অনুষ্ঠিত সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল বিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

সভায় সিদ্ধান্ত হয়, টার্মিনালের ভেতরে থাকা ৬টি ব্লকের ১১০টি টিকিট কাউন্টার নতুনভাবে ন্যায্যতার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। এ কাজে পরিবহন মালিক সমিতি, ডিএসসিসি এবং ট্রাফিক পুলিশ যৌথভাবে কাজ করবে।

এছাড়া টার্মিনালের আশপাশে গড়ে ওঠা অবৈধ কাউন্টার ও দোকানপাট দ্রুত উচ্ছেদ করা হবে। মূল নকশা অনুযায়ী বাস চলাচল নিশ্চিত করতে ফ্লাইওভারের ব্যবহার বাড়ানো এবং খোলা জায়গাগুলোতে সীমানা প্রাচীর নির্মাণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে জলাবদ্ধতা দূর করা, পরিত্যক্ত বাসের অংশ সরিয়ে ফেলা এবং যাত্রীসেবা বাড়াতে আধুনিক ব্রেস্ট ফিডিং সেন্টার, বিশ্রামাগার, পরিচ্ছন্ন টয়লেট, পুলিশ ফাঁড়ি ও নিয়ন সাইনবোর্ড স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস টার্মিনালের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করা জরুরি। পরিবহন মালিক-শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করেই সায়েদাবাদকে আধুনিক টার্মিনালে রূপ দেওয়া হবে।

সংসদ সদস্য শিমুল বিশ্বাস বলেন, বাস টার্মিনালের ভেতর থেকে চলাচল করলে যাত্রী নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি ঈদসহ বিভিন্ন সময়ে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতাও কমে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!