1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলা, বাজারে নিহত অন্তত ১০০ বেসামরিক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলা, বাজারে নিহত অন্তত ১০০ বেসামরিক

প্রতিনিধি

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে সামরিক বিমান হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রোববার জুরমি জেলার দুর্গম তুমফা বাজারে ভয়াবহ এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার আগে কয়েক ঘণ্টা ধরে এলাকায় সামরিক বিমান চক্কর দিতে দেখা যায়। পরে হঠাৎ করেই বাজার লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, আহতদের জুরমি ও শিনকাফি এলাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একইসঙ্গে তারা এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি নাইজেরিয়ার সামরিক বাহিনী। এর আগেও বেসামরিক নাগরিক হতাহতের অভিযোগ অস্বীকার করে তারা দাবি করেছিল, শুধুমাত্র জঙ্গিদের লক্ষ্য করেই অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য, গত এপ্রিলেও উত্তর-পূর্ব নাইজেরিয়ার একটি সাপ্তাহিক বাজারে বিমান হামলায় প্রায় ২০০ জন নিহত হয়েছিল। সেই ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে সশস্ত্র দস্যু ও ইসলামি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে দেশটির সেনাবাহিনী। তবে সামরিক অভিযানে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হামলাকে “বেআইনি” উল্লেখ করে বলেছে, বেসামরিক মানুষের জীবনের প্রতি চরম অবহেলারই প্রমাণ এটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!