1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উচ্চশিক্ষায় টেকসই উৎকর্ষ গড়ে তুলতে জাতীয় কর্মশালার উদ্বোধন প্রধানমন্ত্রীর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

উচ্চশিক্ষায় টেকসই উৎকর্ষ গড়ে তুলতে জাতীয় কর্মশালার উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রতিনিধি

বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক মানসম্মত পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়–এর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘Transforming Higher Education in Bangladesh: Roadmap to Sustainable Excellence’ শীর্ষক এ কর্মশালার উদ্বোধন করেন তিনি। এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও পাঠ করা হয়। উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন–এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এ কর্মশালার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর : টেকসই উৎকর্ষের রূপরেখা’। কর্মশালায় সরকারের নীতিনির্ধারক, ইউজিসির সদস্য, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, কূটনীতিক, শিল্পখাতের প্রতিনিধি এবং উন্নয়ন-সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মামুন আহমেদ।

উদ্বোধনী অধিবেশনের পর পাঁচটি টেকনিক্যাল সেশনে উচ্চশিক্ষা খাতের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে গ্রাজুয়েটদের কর্মসংস্থান সক্ষমতা বৃদ্ধি, সফট স্কিল উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণার উৎকর্ষ, আন্তর্জাতিকীকরণ, সুশাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কার।

ইউজিসি জানিয়েছে, কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশের ভিত্তিতে দেশের উচ্চশিক্ষা উন্নয়নে একটি বাস্তবভিত্তিক নীতিগত পথনকশা প্রণয়ন করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!