1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামের উন্নয়নে পার্বত্য জনগোষ্ঠীর ভূমিকা অপরিহার্য: দীপেন দেওয়ান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামের উন্নয়নে পার্বত্য জনগোষ্ঠীর ভূমিকা অপরিহার্য: দীপেন দেওয়ান

প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ভাষাভাষী ও জাতিসত্তার জনগণ আজ চট্টগ্রাম–এর অর্থনীতি, শিক্ষা ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তাদের মেধা, শ্রম ও দক্ষতা দেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (৯ মে) রাতে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রাম–এ আয়োজিত পার্বত্য জনগোষ্ঠীর সাংস্কৃতিক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বৈসুক, সাংগ্রাই, বিঝু, বিষু, বিহু, চাংক্রান, চাংলান ও পাতা পুনর্মিলনী–২০২৬ উদযাপন করা হয়।

মন্ত্রী বলেন, অনুষ্ঠানে এসে মনে হয়েছে রাঙামাটি ও পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্য যেন চট্টগ্রাম শহরের মধ্যেই উপস্থিত। বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের উপস্থিতি বাংলাদেশের বহুমাত্রিক পরিচয়ের প্রতিফলন।

তিনি আরও বলেন, পার্বত্য জনগোষ্ঠীর অনেকেই বর্তমানে প্রকৌশলী, চিকিৎসক ও বিভিন্ন পেশায় দক্ষতার সঙ্গে কাজ করে দেশের উন্নয়নে অবদান রাখছেন। একই সঙ্গে তারা নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও ভাষা সংরক্ষণ করে চলেছেন, যা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করছে।

দীপেন দেওয়ান বলেন, সরকার পার্বত্য জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখবে। পার্বত্য অঞ্চলের মানুষ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সবসময় কাজ করে যাবে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং পার্বত্য অঞ্চলের প্রকৌশলীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!