1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফুলগাজীর সীমান্ত এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে চলছে তদন্ত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ফুলগাজীর সীমান্ত এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে চলছে তদন্ত

প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামাল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়ির পশ্চিম পাশে এবং মিয়াচান হুজুরের মুরগির খামারের দক্ষিণ পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেন জানান, মরদেহটি দেখে স্থানীয়রা কেউই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ থানায় নেওয়া হয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (পিবিআই) কাজ করছে। তবে ফিঙ্গারপ্রিন্ট ডাটাবেজেও কোনো মিল পাওয়া যায়নি।

এদিকে ঘটনাস্থলটি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় বিষয়টি নিয়ে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, ঘটনাস্থলটি বাংলাদেশের অভ্যন্তরে হলেও সীমান্তঘেঁষা এলাকা। বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জানানো হয়েছে এবং মরদেহের ছবি পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এবং পরিচয় উদঘাটনে তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!