1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

প্রতিনিধি

লিবিয়া থেকে আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফেরত আনা হয়।

ফিরিয়ে আনার এই প্রক্রিয়া সম্পন্ন হয় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM), বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে।

জানা গেছে, এসব বাংলাদেশির বেশিরভাগই অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টা করতে গিয়ে মানবপাচারকারীদের মাধ্যমে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। পরে তারা দেশটির বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

অনেক প্রত্যাবাসিত নাগরিক অভিযোগ করেছেন, আটক অবস্থায় তারা অপহরণ, নির্যাতন ও চরম মানবিক সংকটের মুখোমুখি হয়েছেন। দেশে ফেরার পর বিমানবন্দরে সরকারি কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান এবং প্রাথমিক সহায়তা দেওয়া হয়।

আইওএম-এর পক্ষ থেকে প্রত্যাবাসিতদের খাদ্য, প্রাথমিক চিকিৎসা, যাতায়াত খরচ এবং প্রয়োজনে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

সরকারি সূত্র বলছে, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্র থেকে আরও বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে ফেরাতে কূটনৈতিক ও মানবিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!