1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এনআইডিতে ‘অ্যাডভোকেট’ পদবি যুক্তের আবেদন নাকচ করল নির্বাচন কমিশন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এনআইডিতে ‘অ্যাডভোকেট’ পদবি যুক্তের আবেদন নাকচ করল নির্বাচন কমিশন

প্রতিনিধি

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিজের নামের আগে ‘অ্যাডভোকেট’ পদবি যুক্ত করার আবেদন করেছিলেন জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে আইনি সীমাবদ্ধতার কারণে তার এই আবেদন নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৬ মে ২০২৬) এনআইডি অনুবিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, এনআইডিতে নামের সঙ্গে পেশাগত বা অর্জিত কোনো পদবি যুক্ত করার সুযোগ নেই, তাই আবেদনটি প্রাথমিক পর্যায়েই বাতিল করা হয়েছে।

ইসি সূত্রে জানা যায়, হুইপ দুলু তার নামের সঙ্গে ‘অ্যাডভোকেট’ শব্দ যুক্ত করার জন্য আবেদন করেছিলেন এবং পরে পুনর্বিবেচনার আবেদনও করেন। তবে কমিশন এখনো আগের সিদ্ধান্তেই অনড় রয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা আরও জানান, বর্তমান আইন অনুযায়ী শুধু কিছু বিশেষ ক্ষেত্রে—যেমন আদালতের নির্দেশনা থাকলে বিচারপতি এবং রাষ্ট্রীয় স্বীকৃত ‘বীর মুক্তিযোদ্ধা’ উপাধি—এনআইডিতে ব্যবহার করা যায়। কিন্তু ভোটার তালিকা আইন-২০০৯ অনুসারে ‘ড.’, ‘প্রফেসর’, ‘হাজি’, ‘আলহাজ’ বা ‘অ্যাডভোকেট’-এর মতো শিক্ষাগত, ধর্মীয় বা পেশাগত উপাধি ব্যবহারের কোনো বিধান নেই।

ফলে আইনি কাঠামোর বাইরে গিয়ে এনআইডিতে নতুন কোনো পদবি যুক্ত করা সম্ভব নয় বলে জানিয়েছে ইসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!