1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এরশাদের শাসনের সঙ্গে বর্তমান সরকারের তুলনা টেনে কঠোর সমালোচনা আসিফ মাহমুদের, স্থানীয় নির্বাচন না হলে ‘পরিণতির’ হুঁশিয়ারি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এরশাদের শাসনের সঙ্গে বর্তমান সরকারের তুলনা টেনে কঠোর সমালোচনা আসিফ মাহমুদের, স্থানীয় নির্বাচন না হলে ‘পরিণতির’ হুঁশিয়ারি

প্রতিনিধি

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের মতো প্রশাসক নির্ভর শাসনব্যবস্থা চালালে বর্তমান সরকারকেও একই ধরনের রাজনৈতিক পরিণতি ভোগ করতে হতে পারে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের যোগদান অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, “এরশাদ যেমন সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, এখনকার শাসনব্যবস্থায়ও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। নির্বাচনে পরাজিত ও মনোনয়ন বঞ্চিত ব্যক্তিদের দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে—এটি গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।”

তিনি আরও অভিযোগ করেন, বিগত ১৭–১৮ বছরে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রকে শুধু ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, কিন্তু ক্ষমতায় গিয়ে গণতান্ত্রিক চর্চা বজায় রাখেনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দ্রুত নির্বাচন আয়োজন না করলে স্থানীয় পর্যায়ে অচলাবস্থা আরও বাড়বে। তাই জনগণের সেবা কার্যক্রম সচল রাখতে অবিলম্বে স্থানীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি সতর্ক করে বলেন, “এরশাদের মতো রাষ্ট্র পরিচালনার প্রবণতা অব্যাহত থাকলে এরশাদের মতো রাজনৈতিক পরিণতি ভোগ করতে হতে পারে—এটা মাথায় রাখা উচিত।”

আন্তর্জাতিক প্রসঙ্গে পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়েও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাজনীতিকদের মন্তব্য না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক নষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়।

অনুষ্ঠানে এনসিপির আরও নেতারা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে সারজিস আলম ও আবদুল হান্নান মাসউদ উল্লেখযোগ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!