1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গ্রামে লোডশেডিং নেই, ত্রুটির কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট: বিদ্যুৎমন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

গ্রামে লোডশেডিং নেই, ত্রুটির কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট: বিদ্যুৎমন্ত্রী

প্রতিনিধি

দেশের গ্রামাঞ্চলে প্রকৃত অর্থে কোনো লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পল্লী বিদ্যুতের লাইন দীর্ঘ হওয়ায় কোথাও ত্রুটি দেখা দিলে তা শনাক্ত ও মেরামত করতে সময় লাগে। এ কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, তবে দ্রুত সমস্যা সমাধান হলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে যে লোডশেডিং পরিস্থিতি দেখা গেছে, তা মূলত তেলের সংকটের কারণে নয়, বরং যান্ত্রিক ত্রুটির ফলেই সৃষ্টি হয়েছে। তেলের অভাবে লোডশেডিং হয়—এমন ধারণা সঠিক নয় বলেও তিনি মন্তব্য করেন।

মন্ত্রী জানান, সম্প্রতি জ্বালানি তেল নিয়ে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, তা মোকাবিলায় জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এজন্য তিনি তাদের ধন্যবাদ জানান।

বিদ্যুৎ খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, সোলার প্যানেলের মাধ্যমে আগামী পাঁচ বছরে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে আগামী তিন মাসের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়গুলোতে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে দেশের বিদ্যুৎ খাত আরও টেকসই ও নিরবচ্ছিন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!