1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৮০ দিনের কর্মপরিকল্পনা সামনে রেখে কাজ চলছে: ফকির মাহবুব - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

১৮০ দিনের কর্মপরিকল্পনা সামনে রেখে কাজ চলছে: ফকির মাহবুব

প্রতিনিধি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নকে সামনে রেখে সরকার কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা সাইবার নিরাপত্তা, ডাক বিভাগের কার্যক্রম এবং তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি নিয়ে নানা প্রশ্ন করেছেন। বিশেষ করে সাইবার সিকিউরিটি পরিস্থিতি, ডাক বিভাগের ভূমিকা এবং আধুনিক সেবা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, ডাক বিভাগ বর্তমানে বিভিন্ন আধুনিক সেবা কার্যক্রমে যুক্ত রয়েছে এবং জাতীয় নির্বাচনের সময় পোস্টাল ব্যালট পরিবহনের কাজ সফলভাবে সম্পন্ন করেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি সি-প্লাস জেনারেশনের একটি কেন্দ্র এবং এর নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেলা প্রশাসকদের মাঠপর্যায়ের বাস্তবায়ন কাজে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন জানান, সাইবার নিরাপত্তা জোরদারে ফ্যাক্ট-চেক ব্যবস্থা চালু রয়েছে এবং সাইবার হামলা প্রতিরোধে বিভিন্ন প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, যেকোনো সাইবার আক্রমণের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট টিম কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!