1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অনেক আমলা বিভিন্ন কোম্পানির স্বার্থে কাজ করছে: হাসনাত আবদুল্লাহ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অনেক আমলা বিভিন্ন কোম্পানির স্বার্থে কাজ করছে: হাসনাত আবদুল্লাহ

প্রতিনিধি

সরকারের অনেক কর্মকর্তা বিভিন্ন কোম্পানির স্বার্থ রক্ষায় কাজ করছেন বলে অভিযোগ করেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, কিছু আমলা সরকারি পদমর্যাদাকে ব্যবহার করে নীতিনির্ধারণে ব্যক্তিগত ও করপোরেট স্বার্থ প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত জাতীয় কনভেনশনের ‘জ্বালানি নিরাপত্তা: বর্তমান সংকট এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ দাবি করেন, যারা এলএনজি খাতের সঙ্গে সম্পৃক্ত, তারা সরকারকে এলএনজি নির্ভরতার পক্ষে চাপ দেন। আবার অবসরের পর অনেককে সেই কোম্পানিগুলোর পদে যোগ দিতে দেখা যায়। একইভাবে ডিজেল বা হেভি ফুয়েল অয়েল সংশ্লিষ্টরাও নিজ নিজ খাতের পক্ষে নীতিগত প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার হওয়া উচিত ছিল। বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশে কাঠামোগত সংস্কারের প্রয়োজন ছিল। কিন্তু সরকার নিয়ন্ত্রণ ধরে রাখার মানসিকতার কারণে সেসব উদ্যোগ থেকে দূরে সরে গেছে।

জ্বালানি খাতের প্রসঙ্গে তিনি বলেন, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে শিল্প ও বাণিজ্য খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বড় বড় শিল্পপ্রতিষ্ঠান নিয়মিত সমস্যায় পড়ছে, ফলে বাজার ও বিনিয়োগ সম্প্রসারণ ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিবেশী অনেক দেশ নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে গেছে। কিন্তু বাংলাদেশ গত এক দশকে নিজস্ব উৎসভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেনি।

হাসনাত আবদুল্লাহর মতে, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য ও দেশীয় উৎসভিত্তিক জ্বালানির দিকে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!