1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বাতিলের দাবি, সংসদে রুমিন ফারহানার প্রস্তাব - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বাতিলের দাবি, সংসদে রুমিন ফারহানার প্রস্তাব

প্রতিনিধি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে “স্বার্থবিরোধী” দাবি করে তা বাতিলের প্রস্তাব সংসদে উত্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের ২৪তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রস্তাব দেন। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রুমিন ফারহানা বলেন, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত ও বাণিজ্যমন্ত্রীর বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি, কৃষি ও জ্বালানি পণ্য আমদানি, এবং নীতি সংস্কারের বিষয়গুলো উঠে আসে। তিনি দাবি করেন, বাংলাদেশ থেকে রপ্তানির তুলনায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি কম হওয়ায় বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে, যা সমাধানে চুক্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ৯ ফেব্রুয়ারি নির্বাচনের আগের সময়ে স্বাক্ষরিত এই চুক্তিটি নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল এবং কিছু মহল এটিকে বাংলাদেশের স্বার্থবিরোধী বলে উল্লেখ করেছিল। তার মতে, নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের চুক্তি করা উচিত হয়নি।

এ সময় স্পিকার জানান, বিষয়টি পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণযোগ্য নয় এবং নিয়ম অনুযায়ী নোটিশ আকারে দিলে তা বিবেচনা করা যাবে।

এরপর রুমিন ফারহানা চুক্তিটি সংসদে আনার দাবি জানালে স্পিকার পুনরায় বলেন, এটি পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ করা সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!