1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, প্রবর্তক মোড়সহ একাধিক সড়ক হাঁটুপানিতে তলিয়ে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

চট্টগ্রামে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, প্রবর্তক মোড়সহ একাধিক সড়ক হাঁটুপানিতে তলিয়ে

প্রতিনিধি

চট্টগ্রামে মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নগরীর একাধিক সড়ক হাঁটুপানিতে তলিয়ে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে চট্টগ্রাম শহরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকে। এতে সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা যায় প্রবর্তক মোড় এলাকায়, যেখানে সড়ক হাঁটুপানিতে ডুবে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবর্তক মোড় এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে। একইভাবে রহমতগঞ্জ, কাতালগঞ্জ ও মুরাদপুর এলাকায়ও জলাবদ্ধতা দেখা দিয়েছে।

ভোগান্তির শিকার পথচারী আনিসুজ্জামান দুলাল জানান, পানির কারণে স্বাভাবিকভাবে চলাচল করা যাচ্ছে না। পাশাপাশি রিকশাচালকেরা ভাড়া বাড়িয়ে আদায় করছেন বলেও অভিযোগ করেন তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করলেও চলমান প্রকল্পের কারণে সাময়িকভাবে পানি নিষ্কাশনে সমস্যা তৈরি হয়েছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত শহরে প্রায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ না থাকায় সামান্য বৃষ্টিতেই চট্টগ্রাম নগরীর বড় অংশ অচল হয়ে পড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!