1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশের—তথ্যমন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশের—তথ্যমন্ত্রী

প্রতিনিধি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাক খাতে। পাশাপাশি মানবিক সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে দেশটি গুরুত্বপূর্ণ অংশীদার। এসব কারণে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মিডিয়া ও তথ্য পরিবেশ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা সমাজ ও রাষ্ট্রে নেতিবাচক প্রভাব ফেলছে।

এই সমস্যার সমাধানে দুই দেশ অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে একমত হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অভিজ্ঞতা এবং বাংলাদেশের নীতিগত উদ্যোগ একসঙ্গে কাজ করলে গণমাধ্যম ব্যবস্থাপনা আরও উন্নত করা সম্ভব।

মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ তথ্য কমিশন গঠনের উদ্যোগের সঙ্গে যুক্তরাষ্ট্র নৈতিক সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। ভবিষ্যতে দুই দেশ যৌথভাবে গণমাধ্যম ও তথ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করবে।

তিনি বলেন, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলা করা। এর পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং একই সঙ্গে দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ তথ্য পরিবেশ বজায় রাখা সরকারের জন্য গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে।

মন্ত্রী আরও জানান, বৈঠকে উভয়পক্ষ ভবিষ্যতে আরও বিস্তারিত আলোচনার মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে একমত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!