1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠক, সহযোগিতা জোরদারে আলোচনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠক, সহযোগিতা জোরদারে আলোচনা

প্রতিনিধি

চীনে সফররত বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) ও দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছে। মঙ্গলবার বেইজিংয়ে আইডিসিপিসি ভবন ও গ্রেট হল অব দ্য পিপলে দুটি পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং এবং সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং-এর সঙ্গে আলোচনা করেন।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ ও চীনের সম্পর্ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে শুরু হয়ে পরবর্তীতে আরও বিকশিত হয়েছে। ভবিষ্যতে এই সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

আলোচনায় বাংলাদেশ-চীন সম্পর্ককে ‘Comprehensive Strategic Cooperative Partnership’ হিসেবে উল্লেখ করা হয়, যা দুই দেশের গভীর আস্থা ও বহুমাত্রিক সহযোগিতার প্রতিফলন বলে মত দেওয়া হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকট, তিস্তা প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্য খাত, শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতাসহ বিভিন্ন বিষয় উঠে আসে। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানায় বিএনপি।

চীনা পক্ষ বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করে এবং পারস্পরিক আস্থা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেয়।

বিএনপি জানায়, ভবিষ্যতে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

সবশেষে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করে যে, এ ধরনের সংলাপ ও যোগাযোগ বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও সুসংহত ও বহুমাত্রিক সহযোগিতায় উন্নীত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!