1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অভয়নগরে দোকানে অবৈধ জ্বালানি মজুত, ১ হাজার লিটার তেল জব্দ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অভয়নগরে দোকানে অবৈধ জ্বালানি মজুত, ১ হাজার লিটার তেল জব্দ

প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু অভিযান পরিচালনা করেন। অভিযুক্ত ব্যবসায়ী পুস্পল কবিরাজ উপজেলার সুন্দলী ইউনিয়নের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ১১টার দিকে সুন্দলী ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত পুস্পল কবিরাজের সার ও কীটনাশকের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ভেতরে অবৈধভাবে মজুত করা প্রায় ৮০০ লিটার ডিজেল এবং ২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত প্রায় ১ হাজার লিটার জ্বালানি তেল বাজেয়াপ্ত করা হয়।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু জানান, সার ও কীটনাশকের দোকানে এভাবে জ্বালানি তেল মজুত করা সম্পূর্ণ অবৈধ। আইন অনুযায়ী পেট্রোলিয়াম পণ্য সংরক্ষণ ও বিক্রির জন্য নির্দিষ্ট অনুমোদন প্রয়োজন। এ ধরনের কার্যক্রম জননিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ।

প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও অবৈধ মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দেরও এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!