1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রিহ্যাবের নতুন নেতৃত্বে আলী আফজাল সভাপতি, আবদুর রাজ্জাক সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রিহ্যাবের নতুন নেতৃত্বে আলী আফজাল সভাপতি, আবদুর রাজ্জাক সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত

প্রতিনিধি

আবাসন খাতের শীর্ষ সংগঠন REHAB (রিহ্যাব)-এর দ্বিবার্ষিক (২০২৬–২০২৮) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান ড. মো. আলী আফজাল এবং সিনিয়র সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন আবদুর রাজ্জাক।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ৪০ মিনিটে শুরু হয়ে বিকেল ৪টা ৩২ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়। পরে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে ভোট গণনা শুরু হয়ে রাত ১টার দিকে প্রাথমিক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে আলী আফজাল পেয়েছেন ২৩২ ভোট এবং সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক পেয়েছেন ২১৬ ভোট।

সহ-সভাপতি পদে মোহাম্মদ আকতার বিশ্বাস (২৫০ ভোট), আবু খালিদ মো. বরকতুল্লাহ (২৫৫ ভোট) এবং এ.এফ.এম. উবাইদুল্লাহ (২৩৪ ভোট) নির্বাচিত হয়েছেন। অর্থ বিষয়ক সহ-সভাপতি পদে ড. মো. হারুন অর রশিদ পেয়েছেন ২৬২ ভোট।

চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি পদে মোহাম্মদ মোরশেদুল হাসান সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। ঢাকা অঞ্চলের পরিচালক পদে মো. লাবিব বিল্লাহ ৩৩৮ ভোট পেয়ে শীর্ষে অবস্থান করেন।

এছাড়া আরও বেশ কয়েকজন পরিচালক নির্বাচিত হয়েছেন, যারা দেশের বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান ও প্রকল্পের সঙ্গে যুক্ত।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মো. জাহিরুল হক ভূইয়া। সদস্য হিসেবে ছিলেন আবুল কায়ুম তালুকদার মনি ও হাজী মো. শরিফুল ইসলাম।

আবাসন খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে REHAB-এর নীতি সহায়তা, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং বাজার স্থিতিশীলতায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!