1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী হিমেল মীর গ্রেফতার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী হিমেল মীর গ্রেফতার

প্রতিনিধি

ঢাকার আশুলিয়া এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে শীর্ষ সন্ত্রাসী মোঃ হিমেল মীর (২৬) কে গ্রেফতার করেছে র‍্যাব-৪। র‍্যাব-৪ সিপিসি-২ এর একটি গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে ১৫ এপ্রিল ২০২৬ ইং তারিখে আশুলিয়া থানার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত হিমেল মীর, পিতা মোঃ জামান মীর, আশুলিয়ার জামগড়া (মীর বাড়ী) এলাকার বাসিন্দা। র‍্যাব সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের নেতৃত্ব দিয়ে আশুলিয়া ও আশপাশের এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার নেতৃত্বাধীন ক্যাডার বাহিনী দেশীয় ও বিদেশি অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি এবং ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল।
র‍্যাব জানায়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীদের ওপর শারীরিক নির্যাতন চালানো হতো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হতো। এছাড়া, তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান টার্গেট করে ডাকাতি, বাড়িঘর চিহ্নিত করে সংঘবদ্ধভাবে হামলা এবং মহাসড়ক ও আঞ্চলিক সড়কে বাস, ট্রাক ও গার্মেন্টস পণ্যবাহী কাভার্ডভ্যানে ডাকাতি করে আসছিল।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন তিনি।
র‍্যাব-৪ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমনে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!