1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাড্ডায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রডমিস্ত্রীর মৃত্যু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাড্ডায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রডমিস্ত্রীর মৃত্যু

প্রতিনিধি

রাজধানীর উত্তর বাড্ডায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে এক রডমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তির নাম মো. নাজমুল (২৭)। বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে ৫ তলা ভবনের ছাদে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, কাজ করার সময় অসাবধানতাবশত নাজমুল ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাত ভাই জয়নাল আবেদীন জানান, নাজমুল দীর্ঘদিন ধরে ওই নির্মাণাধীন ভবনে রডমিস্ত্রী হিসেবে কাজ করছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত হাসপাতালে যান, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!