1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে এসওএস, ৩০০ শিশুকে পোশাক ও ব্যাগ বিতরণ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে এসওএস, ৩০০ শিশুকে পোশাক ও ব্যাগ বিতরণ

প্রতিনিধি

কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় উদ্বুদ্ধ করতে ৩০০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল পোশাক ও ব্যাগ বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের হরিশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক সংস্থা এসওএস চিলড্রেনস্ ভিলেজ-এর উদ্যোগে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামসহ শিক্ষা ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

আয়োজকরা জানান, এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সুবিধাবঞ্চিত শিশুরা পড়ালেখায় আগ্রহী হয় এবং ঝরে পড়া কমে।

বক্তারা বলেন, শিক্ষা নিশ্চিত করতে শুধু বই নয়, প্রয়োজন সহায়ক পরিবেশ ও উপকরণ। স্কুল পোশাক শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত করে।

আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!