1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, শোকে পরিবার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, শোকে পরিবার

প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (৩৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন ওই এলাকার হযরত আলী ফকিরের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাবা-ছেলে মিলে বাড়ির পাশের কৃষি জমিতে সেচ দিতে যান। সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দেওয়ার পর সেটিতে ত্রুটি দেখা দেয়। এ সময় সংযোগ ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লেগে জাকির হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব আলী জানান, সেচ পাম্পের বিদ্যুত সংযোগে ত্রুটি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ধরনের কাজে আরও সতর্কতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাটি তারা অবগত হয়েছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট এলাকায় পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই ঘটনায় এলাকায় গভীর শোক বিরাজ করছে। একই সঙ্গে কৃষিকাজে বিদ্যুত ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!