1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দরবেশপুরে ভয়াবহ সংঘর্ষ: দুই বাইকের মুখোমুখি ধাক্কায় ঝরল কিশোরের প্রাণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দরবেশপুরে ভয়াবহ সংঘর্ষ: দুই বাইকের মুখোমুখি ধাক্কায় ঝরল কিশোরের প্রাণ

প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরাফ সদর উপজেলার বারাদি ইউনিয়নের সিংহাটি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আরাফ ও হোসাইন একটি মোটরসাইকেলে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। অপরদিকে সাজু ও ইন্দ্রজিৎ অন্য একটি মোটরসাইকেলে বিপরীত দিক থেকে আসছিলেন। পথিমধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আরাফের মৃত্যু হয় এবং বাকি তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় সাজু ও ইন্দ্রজিৎকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!